Saree sequence printing design

আসসালামু আলাইকুম

আজকে শাড়ি ডিজাইন নিয়ে কিছু ট্রিকস শেয়ার করব। এগুলো মূলত টেক্সটাইল প্রিন্টিং অথবা স্ক্রিন প্রিন্টিং এর মাধ্যমে ম্যানুফ্যাকচারিং-এ ব্যবহার করা যাবে।

(ডিজাইন যদি ইলাস্ট্রেটরে করা হয়, তাহলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়)

ডিজাইন কাস্টমাইজেশন ও ক্রিয়েটিভিটি সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করবে। তবে কিছু মিনিমাম সাইজ রেশিও অবশ্যই মেইনটেইন করতে হবে

১. শাড়ির দৈর্ঘ্য: মিনিমাম ৬ গজ (প্রায় ২১৬ ইঞ্চি)

২. শাড়ির প্রস্থ: সাধারণত দুই হাত বহরের চেয়ে একটু বেশি (৪৭–৫০ ইঞ্চি নিলেই যথেষ্ট)

৩. ডিজাইন বণ্টন: মোট দৈর্ঘ্যের প্রায় অর্ধেক অংশ কুচি ও আঁচল হিসেবে ব্যবহৃত হয়, বাকিটা বডির জন্য।

৪. লেয়ার মেইনটেইন করা: ডিজাইন লেয়ার আকারে করলে প্রিন্টিংয়ের সময় অনেক সুবিধা হয়। কারণ বড় আকারের ফ্রেম সবসময় পাওয়া যায় না সে ক্ষেত্রে একই ডিজাইনকে ছোট ছোট ফ্রেমে ভাগ করা সহজ হয়।

উপরের রেশিওগুলো মিনিমাম প্রয়োজনীয় মাপ হিসেবে ধরে শাড়ির ডিজাইন তৈরি করলে সর্বোত্তম ফলাফল পাওয়া যায়।

বুঝতে সুবিধার জন্য আমি একটি সিম্পল ডেমো শাড়ির ডিজাইন আপলোড করেছি।

#sifatflow #sareedesign #sareeprint #sequanceprint

3