Microstock Marketplace আসলে কিভাবে কাজ করে? আসলে কি এই বিষয় নিয়ে কাজ করা উচিৎ?

Microstock Marketplace আসলে কিভাবে কাজ করে?

মাইক্রোস্টক মার্কেট এমন মার্কেটপ্লেস যেখানে আপনি আপনার নিজের জানা গ্রাফিক ডিজাইন স্কিল এর যে কোন একটি ক্যাটাগরির কাজ রেগুলার সেই মার্কেট এর নিয়ম বা রুলস অনুযায়ী সেখানে আপলোড দিতে থাকবেন, সেই কম্পানি তাদের নিজেদের মার্কেটিং করবে।

যখন আপনার ডিজাইন কোন ক্লাইন্ট বা কাস্টমার এসে তাদের প্লাটফর্ম থেকে কিনে নিবে তখন তাদের ইনকামের একটা অংশ কোম্পানি আপনাকে দিবে। সেই প্রাইস টা মার্কেট অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। মিনিমাম ৫ সেন্ট থেকে ৫ ডলার হতে পারে।

এখন অনেকে বলতে পারেন এত কম কেন? তাহলে কেন ফাইভার - আপওয়ার্ক ছেড়ে কেন এগুলো নিয়ে কাজ করব। কে বলেছে আপনি ছেড়ে দিয়ে এখানে কাজ করবেন? আপনি উক্ত মার্কেট এ রেগুলার বেসিস চেস্টা করুন, এক্টিভ থাকুন। অপর দিকে আপনি মাইক্রোস্টক এ রেগুলার কাজ দিয়ে আপনার একটি প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করুন।

Microstock Marketplace আসলে কি এই বিষয় নিয়ে কাজ করা উচিৎ?

জি, এক কথায় বলতে গেলে আপনার মাইক্রোস্টক নিয়ে কাজ করা উচিৎ। কারন আপনি গ্রাফিক ডিজাইন এর স্কিল শিখার পর যে কোন এক ক্যাটাগরির কাজ ভালভাবে করতে পারলে কিন্তু আপনার একটি প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করা সম্ভব।

ধরুন, আপনি লোগো ডিজাইন করতে পারেন বা ব্যানার ডিজাইন করতে পারেন। আপনি যদি নিয়মিত ফ্রিপিক, এডোবস্টক, সাটারস্টক এর মত আরো অনেক সাইট আছে, যেখানে আপনার একটি ডিজাইন ভিন্ন মার্কেট এ এক সাথে আপলোড করতে পারবেন। যাতে করে আপনার অনেক ভাল আরনিং এর সুযোগ কিন্ত আপনি পাচ্ছেন।

একটু ক্যালকুলেট করে বুঝাই। আপনি দৈনিক ১০ টি করে ডিজাইন ১ টি প্যাসিভ মার্কেট এ যদি দেন। তাহলে মাসে ৩০০ এভাবে ৪ মাস কাজ করলে হয় ৩০০*৪=১২০০ ধরে নিন আপনার এখন শুরু তে কোন আরনিং নেই। কিন্তু এটা ৪ মাস পর কিন্তু একটা ভাল আরনিং আসবে।

এখন সেম হিসেব যদি আপনি এক ডিজাইন প্রতিদিন ৩ টি মার্কেট এ দেন, তাহলে ৪ মাস পর ডিজাইন হয় - ৪৮০০ ডিজাইন। সব ডিজাইন তো আর কোয়ালিটিফুল নাও হতে পারে ধরে নিলাম ৪৮০০ এর মধ্য আপনার ৩ হাজার ডিজাইন কোয়ালিটি ভাল না। তাহলেও কিন্তু বাকি থাকে ১৮০০ ডিজাইন। আর যা লাইভ আছে ৩ টি মার্কেট এ।

তাহলে প্রতিদিন যদি আপনার গরে ৩ টি মার্কেট থেকে এই ১৮০০ ডীজাইনের মধ্য ৩০০ ডিজাইন ডাউনলোড হয়। তাহলে মাসে ডাউনলোড সংখ্যা ৯ হাজার।

আচ্ছা এবার আপনি যদি প্রতি ডাউনলোড এ ১০ টাকা করেও পান, যা অনেক মার্কেট আছে ১ ডাউনলোড এ আপনাকে ১০০ টাকাও দিবে। তাও ধরলাম ১০ টাকা এভারেজ। এবার আপনি গুন করেন ৯০০০*১০= ৯০০০০ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। আর এই কাজ যত কন্টিনিউ করবেন তত বাড়বে।

আল্টিমেটলি দেখুন আপনার টোটাল ডিজাইন কিন্তু ৪৮০০। আর আমরা ৪ মাস পর যেয়েও যদি এভাবে ক্যালকুলেট করি। তাহলে কি হবে আমাদের আরনিং টা আমরা দেখতে পারছি। আর ৪৮০০ এর মধ্য আপনার ৩০০ ডিজাইন তো কোয়ালিটি হবে মাস্ট।

আশা করি আপনার এখন আর কনফিউশন নেই, এই ক্যারিয়ার নিয়ে। এখন আপনার সিদ্ধান্ত। চাইলে আমাদের বেস্ট সেলিং "ইনকাম ফোকাসড গ্রাফিক ডিজাইন" কোর্স টি দেখতে পারেন MSB Academy অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ভাল লাগলে জয়েন হতে পারেন। শুভকামনা আপনার জন্য। বেস্ট অফ লাক!

6