বর্তমান সময়ে AI শপিংকে আরো smart, fast and personal করে তুলেছে।


গুগলের ৯০% সার্চ মার্কেট থাকলেও, AI-চালিত সার্চ এখন আস্তে আস্তে নিজের জায়গা করে নিচ্ছে। আগে প্রোডাক্ট রিসার্চ, কম্পেয়ার AI এর মাধ্যমে করা গেলেও শপিং করা যেত না।

Here is the good news! Shopify, যারা বিশ্বব্যাপী D2C (ডিরেক্ট-টু-কাস্টমার) ব্র্যান্ডের জন্য ৬০০ বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করছে, তারা OpenAI এর সঙ্গে যুক্ত হয়েছে। এর মানে গ্রাহক এখন ChatGpt তে প্রোডাক্ট রিসার্চ করে সরাসরি কিনেও ফেলতে পারবেন আলাদা করে কোনো ওয়েবসাইটে যাওয়া লাগবে না!

কীভাবে কাজ করবে?

প্রোডাক্ট খোঁজা: নিজের মত বাজেট, চাহিদা অনুযায়ী Chatgpt এর কাছে সাজেশন চাইলে দাম, রিভিউ, শিপিংসহ সব ইনফরমেশন দিবে। 

কম্পেয়ার: এক চ্যাটে সব প্রোডাক্ট কম্পেয়ার করা যাবে, ম্যানুয়ালি আর ট্যাব বদলানো লাগবে না।

শপিং: পছন্দ হলে “Buy” বাটনে ক্লিক, আর Shopify এর সিকিউর সিস্টেমে পেমেন্ট হয়ে যাবে।

কেন দরকার?

শপারদের জন্য: দ্রুত প্রোডাক্ট খোঁজা, তুলনা, আর কেনা—সব এক জায়গায়। আর এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইট ঘুরতে হবে না।

ব্র্যান্ডের জন্য: চ্যাটজিপিটির বিশাল ইউজার বেস (৮০০ মিলিয়ন+) থেকে নতুন কাস্টমার পাবে। কোনো ঝামেলা ছাড়াই সেল বাড়বে।

এই ফিচারটি এখনো পুরোপুরি চালু হয়নি, তবে খুব শিগগিরই আসছে। লিক হওয়া কোডে “buy_now” আর “shopify_checkout_url” এর মতো ফিচার দেখা গেছে। যা নিয়ে Tech আর ই-কমার্স দুনিয়ায় হইচই পড়ে গেছে!

6