এই টুলের বিশেষত্ব হলো: আপনি যখনই সাধারণ কোনো বিষয় নিয়ে সার্চ করবেন, এটি কেবল ওয়েব তথ্য নয়, বরং রিসার্চ পেপারসমূহের ভিত্তিতে তথ্যসমৃদ্ধ, ডেটা-ড্রিভেন উত্তর প্রদান করে।
বিশেষ করে, যাদের বেশি লিখতে হয়, রিসার্চ পেপার লিখতে হয়, বক্তৃতা বা কনটেন্ট তৈরি করতে হয়, তাদের জন্য এটি হতে পারে এক দুর্দান্ত সহকারী। কারণ আপনি যেকোনো টপিক লিখলে Consensus AI সেই বিষয়ের উপর প্রকাশিত গবেষণাগুলোর উপর ভিত্তি করে উত্তর তৈরি করে, এবং সেই সঙ্গে রেফারেন্সও দেয় — যা একে অনন্য করে তুলেছে।
আপনার রিসার্চ, লেখালেখি কিংবা যুক্তিনির্ভর আলোচনার জন্য এটি হতে পারে আপনার পরবর্তী প্রিয় হাতিয়ার।
টুলের নাম: Consensus AI — এর ওয়েব ঠিকানা ছবিতে দেওয়া রয়েছে।